রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

এম রোমানিয়া খুলনা :

১৫ শ্রাবণ (জুলাই ৩০) :

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে শিববাড়ি মোড় থেকে আজ (বুধবার) সকালে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসের উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে চিকিৎসারত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ। সবাই সমান অধিকার ভোগ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবো।

প্রধান অতিথি বক্তব্য শেষে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন। এরআগে বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জুলাই আন্দোলনে নিহত শাকিব রায়হানের পিতা শেখ মোঃ আব্দুল আজিজ। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এসময় শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102