রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন- ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। উন্নয়ন শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সুষম বন্টন করতে হবে।ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ হলেও এখানকার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে উন্নয়ন হলেও নিজের এলাকার মানুষ বঞ্চিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশের পক্ষে ইনসাফের পক্ষে সর্বদা লড়াই করেছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রয়োজনে জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে (আওয়ামী লীগের) বিরুদ্ধে সংগ্রাম করেছে বলেই তারা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।

আওয়ামী লীগের রক্ত চক্ষু শূল এই ব্রাহ্মণবাড়িয়া। কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বার বার আন্দোলন তৈরি হয়েছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল ৷এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পদযাত্রার গাড়ি বহর পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102