রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢকা, ২৩ জুলাই ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (Federal Minister for Interior) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভী (Syed Mohsin Raza Naqvi)

আজ (বুধবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নিজ অফিসকক্ষে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের প্রায় ৬৩% নাগরিকের বয়স ১৮-৩৫ এর মধ্যে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এই বিশাল যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিভিন্ন রকমের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যুব উদ্যোক্তা তৈরি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মূলক প্রশিক্ষণ কার্যক্রমের মডিউল হাতে নেওয়া হচ্ছে।খেলাধুলা যে কোনো দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অনেক সহযোগিতার সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে ক্রিকেট, হকি, এবং কাবাডি খেলায় পরস্পরের মধ্যে আইডিয়া শেয়ার করা যেতে পারে। পাকিস্তান সৌর বিদ্যুৎ উৎপাদনে অনেক এগিয়ে উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার বিভাগ তার প্রায় ৫৬০০ প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে রূফ টপ সোলার পলিসি নিয়ে কাজ করছে এ বিষয়ে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। পাকিস্তানের আমন্ত্রণে জন্ম- মৃত্যু নিবন্ধনের একক ডাটাবেইজ সিস্টেম পরিদর্শন করতে শীঘ্রই একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাবে বলে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকের শুরুতে মহসিন রাজা নকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পাকিস্তানের ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা দুই দেশের মধ্যে যুব উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে আগ্রহী। হকি, কাবাডি এবং ক্রিকেট খেলার উন্নয়নে একসাথে কাজ করতে চাই এবং অতি শীঘ্রই এই তিনটি খেলার উন্নয়নে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে তিনি জানান।

উক্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স Muhammad Wasif, কাউন্সিলর Kamran Dhangal সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102