রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াত ইসলাম খুলনা জেলার তেরখাদার উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৩মার্চ) ছাগলাদাহ ইউনিয়নের কুমিরডাঙ্গা বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী তেরখাদা শাখার আমির মাও:হাফিজুর রহমান।
উপজেলা বাংলাদেশ শ্র্রমিক কল্যান ফেডারেশন সভাপতির সভাপতিত্বে ও ছাগলাদাহ ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক মো:মুজাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্র্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো:নাজিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাও:গোলাম রব্বানী, ছাগলাদাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি আহসান হাবিব, বাংলাদেশ শ্র্রমিক কল্যাণ ফেডারেশন তেরখাদা উপজেলা শাখার সহ-সভাপতি এম এইচ রহমত উল্লাহ, বাংলাদেশ শ্র্রমিক কল্যাণ ফেডারেশন তেরখাদা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো:আযম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ছাগলাদাহ ইউনিয়ন শাখার সহ-সভাপতি ডা:মো:মিরাজুল ইসলাম, ইফতার মাহফিলে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: কামাল হোসেন, ৪নং ওয়াড শাখার সভাপতি মো:মাতিন, হাফিজুর রহমান, মো:নাজিম উদ্দিন, মাও:মুজাহিদুল ইসলাম, হাফেজ মাও:গোলাম রব্বানী এবং সাবেক ইউপি সদস্য ইকরাম শেখ, বিশিষ্ট সমাজ সেবক মুরাদ শেখ, সাবেক সরকারি ইখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুকুল শেখ, পিরু শেখ, জুলফিকার শিকদার, অন্যান্য ওলামায়েকেরাম প্রমূখ।