বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ কুমিল্লা তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুনে চালু হবে ই-হেলথ কার্ড …স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকা থেকে  ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে  MV.CALYPSO N জাহাজটি মোংলা বন্দরে পৌঁছেছে সিটিটিসি’র প্রধানের সাথে এফবিআই-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান

মিরপুর পাখির হাটে বন অধিদপ্তরের অভিযান:

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৮ জুলাই ২০২৫

বন্যপ্রাণী সুরক্ষা আইন বাস্তবায়নে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট রাজধানীর মিরপুর-১ এলাকায় পরিচালনা করেছে সফল অভিযান। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর-১ পাখির হাটে পরিচালিত এই অভিযানে মোট ৬১টি পাখি এবং ২টি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে—৪১টি টিয়া, ৩টি হরিয়াল ও ঘুঘু, ১০টি মুনিয়া এবং ৫টি শালিক। এছাড়া উদ্ধার করা হয়েছে ২টি কচ্ছপ। অভিযান শেষে দুপুরে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে পাখিগুলো অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী বিক্রি ও খাঁচাবন্দি রাখা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী জানান, প্রকৃতিতে বন্যপ্রাণীর স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার। শহরের পাখির হাটগুলোতে যেভাবে অসংখ্য বন্য প্রাণী খাঁচায় বন্দি হয়ে বিক্রি হচ্ছে, তা শুধু বেআইনি নয়—নিষ্ঠুরও বটে। তিনি জানান, উদ্ধারকৃত প্রাণীগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বন অধিদপ্তর সকল নাগরিককে বন্যপ্রাণী কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102