বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাঘায় সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মো জিল্লুর রহমান খান রিপন, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম ও তার পরিবার। সে উপজেলার মিলিক বাঘা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ভানুকর এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা নুরুল আমিন গত ১০/০৭/২৫ তারিখ অসুস্থতা জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি আমার আত্মীয় স্বজনের সাথে একত্রিত হয়ে আমার পিতার লাশ দাফন কার্যের জন্য পৈতৃক বাসভবন সংলগ্ন একটি আম বাগানে প্রস্তুতি নিচ্ছিলাম।

এমতাবস্থায় আমার মৃত ভাই আরিফুল ইসলাম এর তালাকপ্রাপ্ত ” স্ত্রী “নাসিমা আক্তার (৪০) পিতা মোঃ আমিরুল ইসলাম গ্রাম সুলতানপুর বাঘা রাজশাহী, আমার বোন জামাই মোহাম্মদ মামুনুর রশিদ বাবলু (৫০) পিতা মৃত আহমদ হাজী ওরফে খেড়ু হাজী গ্রাম সিকদার পাড়া বাঘা রাজশাহী’র নির্দেশনায় ভাগ্নে জামাই নাজমুস সাকিব ৩৫ পিতা মৃত কাশেম গ্রাম মুঙলি চারঘাট রাজশাহী, স্থানীয় আওয়ামীলীগের সংঘবদ্ধ চক্র মিজানুর রহমান মিলন (৪৬) পিতা মৃত খলিল, বাঘা রাজশাহী, হাফিজুর ইসলাম পিতা: পাজ্ঞার সরকার,
স্বাধীন (৩৫) পিতা মৃত: শহীদুল, লালন উদ্দিন (৪০ ) পিতা সদর শাহ, রিমন হোসেন (২০) পিতা: মহিবুর ইসলাম, নাঈম হোসেন (২০) পিতা: দুলাল হোসেন, সারোয়ার আহমেদ (২০) পিতা মৃত: মিঠু, মাহাবুর (৪৭) পিতা: ইরু, সাঈদ (২০) পিতা: লালন এরা সকলে আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডার । বাঘা পৌর আওয়ামীলীগের সভাপতির আত্মীয়স্বজন।

এদের সহযোগিতায় আমাকে ও  আমার মামা মোঃ জাকির হোসেন (৬০) মামাতো ভাই মাহমুদ (২২) মাহফুজ (২১), আমার আরেক মামা মোঃ সাগর (৪০) মোহাম্মদ জাহিদ হোসেন (৪০), এনামুল হক, আমার ছেলে সাইফ আহমেদ জুবায়ের (১৩ ) ও আমার শ্বশুর মাজিরুল ইসলাম (৬৫ ) মারধর করে। এসময় আমরা বাড়ির পার্শ্ববর্তী মসজিদের সামনের রাস্তায় অবস্থান করলে সেখানেও তারা হামলা করে মারধর করে। পরে তারা আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রী হাসিনা আক্তার (৩৫) আমার মা আরশিয়া বেগম (৬৫) ও শাশুড়ি আম্মা নাজমা আক্তার কে মেরে আসবাবপত্র সহ দরজা জানালা ব্যাপকভাবে ভাংচুর করে।

এ সময় আমি দৌড়ে পালিয়ে নিকটবর্তী থানায় গিয়ে অবহিত করি। পরে থানা পুলিশের সহায়তায় আমার পিতার লাশ দাফন করতে সক্ষম হই। উক্ত ঘটনার দিন থেকে আমার মৃত ভাইয়ের স্ত্রী ও বোন জামাই জোর পূর্বক আমার জমিজমা লিখে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি আমি যদি জমি লিখে না দেয় তবে তারা আমাকে ও আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলার হুমকি প্রদান করছেন। এই ঘটনায় আমি একাধিকবার থানায় অবগত করলেও থানা অজ্ঞাত কারণে কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছেন না। এখানে পরিস্থিতিতে আমি ও আমার পরিবার বৃন্দ চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে ন্যায় বিচার প্রাপ্তিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলন উল্লেখিত ঘটনায় অভিযুক্তদের বক্তব্যে তারা বলেন, আমরা এতিম সন্তানদের জমি না দেয়ার বিষয়ে জানতে গেলে তারা আমাদের উপর চড়াও হয়ে আমাদের কে মারধর করে। আমরা কোন মারধর করি নাই।

এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সুপ্রভাত মন্ডল বলেন, এ ঘটনায় আশরাফুল ইসলামের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102