সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল

স্বপ্নপুরের উদ্যোগে গোপালগঞ্জের মুকসুদপুর বটবৃক্ষ রোপণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন স্বপ্নপুরের উদ্যোগে প্রথম পর্বের ধারাবাহিকতায় বটবৃক্ষ রোপণের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে ১১ জুলাই ২০২৫ ইং শুত্রুবার। এই পর্বে মুকসুদপুর পৌরসভাসহ ৭টি ইউনিয়নে বটের চারা রোপণ করা হয়।স্বপ্নপুরের সদস্যগণ এবং অতিথিবৃন্দ উপস্থিত থেকে ৪০টি স্থানে বট গাছ গুলো রোপণ করেন। বিলুপ্ত প্রায় দেশীয় গাছের সংরক্ষণ, বটগাছের ইকোলজিক্যাল এবং সাংস্কৃতিক মূল্য বিবেচনায় স্বপ্নপুর দেশব্যাপী বটবৃক্ষ রোপণের এই কর্মসূচি গ্রহণ করেছে। অনাড়ম্বর অনুষ্ঠানের সূচনা লগ্নে স্বাগত বক্তব্যে সংগঠন এর মূখপাত্র মাহমুদ সিমান পরিবেশ দূষণ প্রতিরোধ এবং এর সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

বটবৃক্ষ রোপণ অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাটিকামারী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, নজরুল ইসলাম পান্নু,ভাঙ্গা সরকারী কেএম কলেজের সাবেক অধ্যক্ষ, সমাজ সংস্কারক মোসায়েদ হোসেন ঢালী, মুকসুদপুর জুবিল্যান্ট ক্লাবের সভাপতি, মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমী সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো:ওহিদুল ইসলাম, ঢাকা থেকে আগত কবি এবং সংগঠক ফরিদ ছিফাতুল্লাহ, বাটিকামারী স্কুলের শিক্ষক, সংগঠক এবং কবি খাইরুল বাকী শরিফ, স্বপ্নপুরের সদস্য চিত্রশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাক খান, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সামচুল আরেফিন মুক্তা ও সোনালী অতীত প্রজন্ম ‘৯০ এর মামুন।

অনুষ্ঠানে বক্তাগণ-প্লাস্টিক দূষণ, নদী দখল এবং দূষণ, শব্দ দূষণ, প্রাণীর প্রতি নির্মমতা প্রতিরোধের প্রয়োজনীতার উপর গুরুত্ব আরোপ করেন।

পরিবেশ বিষয়ে বর্তমান এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে বিস্তারিত মতামত প্রদানের পাশাপাশি বক্তা’রা স্বপ্নপুরের স্বপ্নযাত্রার সাথে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। আয়োজক সংগঠনের সদস্য মারুফ হোসাইন সরদার, হাসান শিশির,মাহবুব আলম, নাইম মিয়া, দীপ্র দত্ত এবং অমি কাজী সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102