রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ফরিদপুর ও কুষ্টিয়া উপমহাপরিদর্শকের কার্যালয় উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১২ জুলাই ২০২৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইস এম সফিকুজ্জামান আজ শনিবার কুষ্টিয়া জেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন। এছাড়াও গতকাল শুক্রবার ফরিদপুর জেলার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের ও শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন কালে শ্রম সচিব বলেন, ফরিদপুর ও কুষ্টিয়া জেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের নির্মানে এ ২ জেলার কর্মকর্তাদের কাজের গতি বহুলাংশে বৃদ্ধি পাবে। এ জেলাসমুহে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সেবা প্রাপ্তি অত্যন্ত সহজতর হবে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট জেলার জেলা প্রসাশকগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ফরিদপুর ও কুষ্টিয়া জেলার উপমহাপরিদর্শক, আঞ্চলিক শ্রম দপ্তর ফরিদপুর ও কুষ্টিয়া জেলার কর্মকর্তাগণ, বিভিন্ন ট্রেড ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102