হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় তাজমুল হোসেন নামে এক ভুয়া চক্ষু চিকিৎসক ও বাইতুল অজুল নামের প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৮ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান নেতৃত্বে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভিতরে ভুয়া মেডিকেল টিমের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
আজ সোমবার (৮জুলাই) কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভিতরে পরিষদের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসন ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের অনুমতি ছাড়াই ভুয়া মেডিকেল টিমের মাধ্যমে চুক্ষ ক্যাম্প করছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহি অফিসার তিথি মিত্রকে জানালে, তিনি সঙ্গে সঙ্গে দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশনারকে ব্যবস্থা নেবার জন্য নির্দেশ দেন। দ্রুত সহকারী (ভূমি) কমিশনার ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল টিম হাজির হয় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ। এসময় অনেক রোগী। মেহেরপুর বাড়াদির বাইতুল অযুল আই প্রাইমারী সেন্টার নামের একটি প্রতিষ্ঠান চুক্ষ চিকিৎসা করছে এক ভুয়া চক্ষু চিকিৎসক। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মহিবুল্লাহ তাদের সার্টিফিকেট যাচাই বাছাই করে দেখে ভুয়া চিকিৎসক। এসময় দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশন কে, এইচ তাসফিকুর রহমান ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের জেল। গত মে মাসে মুজিবনগরে এই টিমকেও স্থানীয় প্রশাসন তাদেরকে জরিমানা করে। এরা একেক জায়গায় এক এক ধরনের টিমের নাম দিয়ে থাকে।
দামুড়হুদা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মহিবুল্লাহ বলেন, আইনানুযায়ী মেডিকেল এসিস্ট্যান্ট হবার কারণে তিনি শুধু চুক্ষই নয় কোন প্রকারের কোন রোগের পরীক্ষা করতে পারবে না। সে কারণে সে দুষি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, আমার পরিষদে কে বা কারা চুক্ষ ক্যাম্প করছে তা আমি জানিনা। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসারকে জানালে তিনি দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশন পাঠান।তবে তারা মেডিকেল ক্যাম্পের নামে মানুষকে প্রতারণা করছে।
দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশন কে এইচ তাসফিকুর রহমান বলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভিতরে ভুয়া মেডিকেল টিমের মাধ্যমে চুক্ষ ক্যাম্প করছে। মেহেরপুর বাড়াদির বাইতুল অজুল আই প্রাইমারী সেন্টার নামের একটি প্রতিষ্ঠান চুক্ষ চিকিৎসা করছে। তাদের সার্টিফিকেট সন্দেহ হয়। এসময় চক্ষু চিকিৎসা তাজমুল হোসেন স্বীকার করেন তিনি একজন স্বাস্থ্য সহকরীর এসিস্ট্যান।পাশাপাশি এধরণের কার্যক্রম যাতে না চালাই তার জন্য সর্তক করা হয়। ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠাটিকে জরিমানা করা হয়।