রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদ্যমান ব্যাগেজ রুলস আরো কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যে বিগত ২ জুন, ২০২৫ তারিখে  জাতীয় রাজস্ব বোর্ড নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা ২ জুলাই, ২০২৫ তারিখে কার্যকর হবে । পরবর্তীতে বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহের মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশীদের বাগেজ সুবিধা বৃদ্ধিসহ কতিপয় বিষয় এসআরও নং ৩১২-আইন/২০২৫/১০২/কাস্টমস তারিখ ০২/০৭/২৫ এর মাধ্যমে সংশোধন করা হয়। সর্বশেষ সংশোধনসহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলস এর উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিম্নরুপ:

·  বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত BMET কার্ডধারী এবং ন্যূনতম ০৬ মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশী কোন শুল্ক-কর না দিয়ে বছরে ২ টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন;

·   নতুন ব্যবস্থায়, কোনরুপ শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোন পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে  সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন;

·  নতুন ব্যবস্থায়, তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোন পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন;

·  বিদেশ হতে আগত সকল যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা প্রদান করতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল (Customs hall) বা কাস্টমস এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লিখিত পরিবর্তন ব্যতীত ব্যাগেজ রুল সংক্রান্ত অন্যান্য সুবিধাবলী অপরিবর্তিত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102