রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

যমুনা লাইফ এর বিশ্বজিৎ কুমার মন্ডল কাহিনির সমাপ্তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের নিয়োগ বাতিলের বিষয়ে ২৯ জুন ২০২৫ রোজ রবিবার কোম্পানির বোর্ড রুমে… বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে কোম্পানির গুরুত্বপূর্ণ বহু বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি আইডিয়ারের নির্দেশ মোতাবেক বিশ্বজিৎ কুমার মন্ডল কে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তৎসঙ্গে কোম্পানিতে সিইও পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য ইতিপূর্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যে সিদ্ধান্ত দিয়েছিল,তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিন্ত তাতেও রক্ষা পাননি তিনি, সেটিই বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত, গত (২৭ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী ৮ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগকে, তারই আলোকে আইডিয়ারে পরামর্শে যমুনা লাইফ এর বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কর্তৃপক্ষ।

এর আগে, ২৯ এপ্রিল হাইকোর্ট ড. বিশ্বজিৎ মন্ডলের দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে আইডিআরএ’ র সিদ্ধান্তের ওপর দুই মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে আইডিআরএ চেম্বার আদালতে আবেদন করেছিলেন তিনি।

২০২৩ সালের ২১ সেপ্টেম্বর আইডিআরএ’ র ১৮২তম সভায় ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের যমুনা লাইফের সিইও পদে নিয়োগের প্রস্তাব না-মঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, তিনি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও থাকাকালে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করা, বীমা আইন, ২০১০ এর একাধিক ধারা লঙ্ঘন, বিশেষ নিরীক্ষায় তথ্য গোপন এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান।

এসব অনিয়মের দায়ে তাকে আগেই বীমা আইন ২০১০-এর ৫০(১) (খ) ধারা অনুযায়ী অপসারণ করা হয়। এরপরও যমুনা লাইফে সিইও নিয়োগের প্রস্তাব পাঠানো হলে আইডিআরএ সেটি নাকচ করে।

চেম্বার আদালতের আদেশ অনুযায়ী, ড. বিশ্বজিৎ কুমার মন্ডল বর্তমানে যমুনা লাইফের সিইও পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

এ বিষয়ে আইডিআরএ’ র আইনজীবী জানিয়েছেন, চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে আইডিআরএ’ র সিদ্ধান্ত বহাল রেখেছেন। ফলে বিশ্বজিৎ মন্ডল এখন আর সিইও পদে কোন কোম্পানিতেই থাকতে পারবেন না।

(আরো বিস্তারিত আসছে,,, চোখ রাখুন)

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102