বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনসিটিএডি-র মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন

বাঘায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৯ জুন বিকেল পাঁচটায় শুরু হওয়া এ সমাবেশে দলীয় নেতা-কর্মীদের মাঝে ইসলামিক মূল্যবোধ ও সাংগঠনিক আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জিন্নাত আলী সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আমির। তিনি তাঁর বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা, নৈতিকতা ও সামাজিক কল্যাণে ইসলামের ভূমিকা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল মামুন, আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী বাঘা উপজেলা শাখা এবং হাফেজ আব্দুল মান্নাফ
আমির, ৩ নম্বর পাকুড়িয়া ইউনিয়ন। তাঁরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কর্মীদের উৎসাহিত করেন এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সমাবেশটি সঞ্চালনা করেন হাফেজ মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন হাফেজ তফিকুল ইসলাম, সভাপতি, ৮ নম্বর ওয়ার্ড, পাকুড়িয়া ইউনিয়ন।
সমাবেশে এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বেড়ে নতুন মাত্রা সৃষ্টি করে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102