রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯ মাসে এনবিআরের রাজস্ব আদায় ৯৯৪ কোটি টাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

প্রেস রিলিজ: ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো। গত ০৯ (নয়) মাসে (সেপ্টেম্বর’২৪ হতে মে’২৫ পর্যন্ত) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬,৫৭২ (ষোল হাজার পাঁচশত বাহাত্তর) টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬,২৪৬ (ছয় হাজার দুইশত ছেচল্লিশ) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ (নয়শত চুরানব্বই) কোটি টাকা।

এই সময়ে বিভিন্ন কাস্টম হাউস মোট ২২১৫ (দুই হাজার দুইশত পনের) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। যাতে জড়িত রাজস্বের পরিমান ছিল ১৮৩ (একশত তিরাশি) কোটি টাকা যার পুরোটাই আদায় হয়েছে।। বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোট ৬৮০৩ (ছয় হাজার আটশত তিন) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৫১৩ (পাঁচশত তের) কোটি এবং আদায় হয়েছে মোট ৮৯ (উননব্বই) কোটি টাকা। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা) ২৩১ (দুইশত একত্রিশ) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৬৩৯ (এক হাজার ছয়শত উনচল্লিশ) কোটি এবং আদায় হয়েছে মোট ২৪০ (দুইশত চল্লিশ) কোটি টাকা | কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ সময়ে রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করে মোট ৭৩ (তিয়াত্তর) কোটি টাকা আদায় করেছে।

অপরদিকে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১ (একশত একাশি) টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ (তিনশত ছেষট্টি) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৯৪ (একশত চুরানব্বই) কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মোট ১৭০ টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১,৮৭৪ (এক হাজার আটশত চুয়াত্তর) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১১০ (একশত দশ) কোটি টাকা। এছাড়া, বিভিন্ন কর অঞ্চল (৪১টি) মোট ৬,৯৭২ (ছয় হাজার নয়শত বাহাত্তর) টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১,৫৮৮ (এক হাজার পাঁচশত আটাশি) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১০৫ (একশত পাঁচ) কোটি টাকা। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102