সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

শিকলে বাঁধা অবুঝ বানরছানা, হবে বিক্রি!” — উপদেষ্টার নির্দেশে বন বিভাগের অভিযান, উদ্ধার হলো বানরছানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৬ জুন, ২০২৫

সম্প্রতি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “শিকলে বাঁধা অবুঝ বানরছানা, হবে বিক্রি!” শিরোনামের প্রতিবেদন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গভীরভাবে আমলে নেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বন বিভাগকে নির্দেশ দেন।

উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) তদন্ত ও অনুসন্ধানে নামে। অনুসন্ধানে জানা যায়, মিরপুর-১ এর পাখির হাটে একটি বানরছানা বিক্রির জন্য আনা হয়েছিল এবং পরে তা সাভারে এক ব্যক্তির কাছে পৌঁছায়। দুই দিনব্যাপী অভিযান পরিচালনার পর গতকাল, ১৫ জুন ২০২৫ তারিখে সাভারের একটি বাসা থেকে অবুঝ বানরছানাটি উদ্ধার করা হয়।

বর্তমানে উদ্ধারকৃত বানরছানাটি WCCU-এর তত্ত্বাবধানে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সুস্থ হওয়ার পর বানরছানাটিকে তার উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

এছাড়া, মাগুরার মোহাম্মদপুর উপজেলার জোকা গ্রামে এক কৃষক পাটক্ষেতে দলছুট অবস্থায় একটি গন্ধগোকুলের বাচ্চা খুঁজে পান। জনৈক রেজোয়ান ইসলাম কৃষকের কাছ থেকে বাচ্চাটি সংগ্রহ করে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। আজ ১৬ জুন ২০২৫ দুপুর ১টা ৩০ মিনিটে বন বিভাগ বাচ্চাটিকে উদ্ধার করে সামাজিক বন বিভাগ যশোরের আওতাধীন মাগুরা এসএফএনটিসিতে নিয়ে আসে।
বাচ্চাটি বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে, তবে তার প্রয়োজনীয় পরিচর্যা করা হচ্ছে। সুস্থ হওয়ার পর এটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102