রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
ঢাকা, ০৭ জুন ২০২৫

আজ (শনিবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। প্রথমে তিনি ডিএসসিসির আওতাধীন কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং পরে ডিএনসিসির আওতাধীন আগারগাঁও বিজ্ঞান যাদুঘরের পাশের এসটিএস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আগামী ১২ ঘন্টার (আজ রাত ১২টা ) মধ্যে সিটি কর্পোরেশন এর সকল বর্জ্য অপসারণ সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও দুই সিটি কর্পোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং নগরবাসীর দায়িত্ববোধের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ মাহমুদ। সেবা কার্যক্রমে যুক্ত প্রত্যেক পরিচ্ছন্নতা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য বিশেষ খাবার ও প্রণোদনার কথাও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এই ঈদে কেবল পশু নয়, কোরবানি হোক অবহেলারও। পরিচ্ছন্নতা হোক ঈমানের অংশ—কাজ হোক সবাই মিলে।

পরিদর্শনস্থলে স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102