সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়া ঈদ যাত্রার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী চেকপোস্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ঈদ-উল আযহা উপলক্ষে ছুটির আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর কঠোর তদারকি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ০১ জুন থেকে আশুগঞ্জ টোল প্লাজা, সরাইল বিশ্বরোড, কাউতলী মোড় সহ ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে চেক পোস্ট। পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট এবং যানজট নিরসনের নেওয়া হয়েছে কার্য করি পদক্ষেপ।

ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের ক্যাম কমান্ডার জানান, ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ঈদ যাত্রা নির্ভীঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে চলছে কঠোর নজরদরী।
যাত্রীদের নিরাপত্তা যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালাল চক্র ও অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার থেকে কথা বলে জানা যায়, যানজট নিরসনের লক্ষে গত ০১ জুন এর ০৩ জুন২০২৫ তারিখ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সরাইল বিশ্বরোড মোড়ে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটে যেন কোন প্রকার চাঁদাবাজি না হয় সে বিষয়ে ও সজাগ রয়েছে। মোবাইল টহল কলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারী করা হচ্ছে।

এ সকল কার্যক্রমের ফলে সাধারণ জনগন ঈদ যাত্রা স্বস্তি অনুভব করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রা নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনী চেক পোস্ট ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102