সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কিশোরগঞ্জ বৌলাই ইউনিয়নে বিজিএফ সরকারি চাউল চুরির দ্বায়ে তিনজন জনতার হাতে আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :

কিশোরগঞ্জ সদর ৬ নং বৌলাই ইউনিয়ন পরিষদে গরিব অসহায়ের বিজিএফ এর চাউল চুরির সময় গতকাল ৩ জুন রাতে আটক করেন জনতা।
বিজিএফ এর কার্ডের চাউল অনেকেই পায়না এমন অভিযোগ কার্ডদ্বারী গরিব অসহায়। তারা আভিযোগ করে আরো বলেছেন রমজানেও আমরা কার্ড থেকেও বিজিএফ এর চাউল পাইনাই।

সরাসরি জনতার হাতে আটক হলে প্রায় ৩০০ জনের বিজিএফ চাউল পাওয়া যায় তাদের কাছে।
বিজিএফ চাউল চুরিকৃত তিনজন ধরা পড়ছে তারা হলেন চেয়ারম্যান মাহবুব আলম, ৬ নং ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাহার বুলবুল ও বৌলাই ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম, জেলা ও উপজেলা কিশোরগঞ্জ সদর।

আরো অভিযোগ ভিত্তিতে পাওয়া যায় গত ঈদে আনুমানিক ১০ বস্তা চাউল চুরি হয় তখন তারা চেয়ারম্যান, সচিব ও মেম্বার ক্ষমা চায় জনগণের সামনে তারা কখনো আর এরকম করবে না এমনটাই প্রতিশ্রুতি দেয় কোরবানির ঈদে।
গতকাল ৩ জুন মঙ্গলবার প্রায় ৩০০ জনের বেশি বিজি এফ এর মহিলা পুরুষ কেউই পাই নাই তখন সচিব চেয়ারম্যান মেম্বার সবাই পরিষদ তালা মেরে চলে গেছে ওরা আবার পরিষদে আসে তখন জনতা তাদেরকে আটক করে।

ইউএনও এর তত্বাবধানে এবং হস্তক্ষেপে আটককৃত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
অবশেষে ৪ জুন ২.৫ টন চাল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সদর উপজেলার ইউ এন ও। আপাতত অভিযুক্তদের ইউপি অফিসে ডিউটি করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102