সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভুয়া কর্মকর্তা আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করা কাইয়ুম চৌধুরী (৩৫) নামে এক প্রতারককে আটক করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের সহযোগিতায় সেনাবাহিনী ওই প্রতারককে আটক করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় উপজেলার নারায়ণপুর গ্রামের বারেক চৌধুরীর ছেলে কাইয়ুম চৌধুরী গত ২৭ মে দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আঠিয়াবাড়ি গ্রামের বাসিন্দা বর্তমানে আখাউড়া পৌর এলাকার রাধানগরের বালুর মাঠের বসবাসকারি মোঃ আলমগীর হোসেনকে ফোন দেয়। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছে। আলমগীরকে এ জন্য দেখা করতে বলে।

বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় আবার আলমগীরকে ফোন করে উপজেলা পরিষদ মাঠে আনা হয়। এ সময় আলমগীরকে ভয়-ভীতি দেখালে স্থানীয় লোকজন এসে কাইয়ুমকে আটক করতে চাইলে দৌঁড়ে পালিয়ে যেতে চায়। এ সময় পাশেই থাকা সেনাবাহিনীর সদস্যসহ স্থানীয় লোকজন আলমগীরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102