সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের কার্যের সমন্বয়ের মাধ্যমে মহাসড়ক হবে নিরাপদ…..ডিআইজি হাবিবুর রহমান খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (২৭ মে ২০২৫) দুপুর সাড়ে ১২ টায় ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে আসন্ন ঈদুল আযহা ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও চট্রগ্রাম জেলা পুলিশের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজি হাবিবুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও অন্যান্য আঞ্চলিক মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধে করনীয় সংক্রান্তে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সর্বসাধারণের স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে ঈদের আগে যাত্রীবাহী বাস, পশুবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা সহ মহাসড়ক কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি রোধে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন।

এসময় তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের কার্যের সমন্বয়ের মাধ্যমে মহাসড়ক হবে নিরাপদ। এ সময় কুমিল্লা রিজিয়ন এর এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম বলেন, ঈদের অনেক আগে থেকেই হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ একসাথে দায়িত্ব ভাগাভাগি করে নিজেদের ডিউটি পালনের মাধ্যমে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী পরিবহন ও পশু বাহী গাড়ির নিরাপত্তা প্রদানে হাইওয়ে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে। চট্রগ্রাম জেলার পুলিশ সুপার এ সময় সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় সাধন করে মহাসড়ক কেন্দ্রিক ছিনতাই, চুরি, ডাকাতিসহ অন্যান্য সকল ধরনের অপরাধ রোধে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস চট্রগ্রাম জেলা, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি চট্রগ্রাম জেলা, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, চট্রগ্রাম জেলার সকল সার্কেল এএসপি বৃন্দ, চট্রগ্রাম জেলার সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বৃন্দ এবং চট্রগ্রাম জেলাধীন সকল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বৃন্দ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102