সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মাদ্রাসায় ও এতিমখানায় তিউসেক’র উদ্যাগে কোরআন হাদিসের শিক্ষার্থীদের সঙ্গে মৌসুমী ফল নিয়ে সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র উদ্যাগে উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানার কোরআন হাদিসের শিক্ষার্থীদের সঙ্গে চলমান মৌসুমী ফল খাওয়ার উৎসবে আজ দুপুরে ৩ (তিনটি)মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র নেতৃবৃন্দ।

উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি(তিউসেক)’র প্রতিষ্ঠাতা আহবায়ক মো.সাজ্জাদ হোসেন (সজীব) এর সার্বিক সহযোগিতায় এবং সদস্য সচিব মো.বশির আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাচান্দকান্দি তালিমুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা মাদরাসা মোহতামীম মাওলানা ইয়াছিন আহমাদ, বড় গাজিপুর খালেকিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শাহিন সরকার, স্বেচ্ছাসেবক মোঃ আব্দুল কাইয়ুম, তিউসেক সদস্য সুবেদার অবসর প্রাপ্ত মো.ফারুক কামাল, তারুণ্যের আলো’র সভাপতি শরিফুল ইসলাম, হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, হাইধনকান্দি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা মোহতামীম আমজাদ শাহ জুনায়েদ, ইয়াং বেঙ্গল সোসাইটি প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকিব উদ্দিন, তারুণ্যের আলো সংগঠনের সহ-সভাপতি এইচ আর হৃদয় প্রমুখ।

এরআগে উপজেলার কলাকান্দি ও সাগর ফেনা মাদরাসার কোরআন হাদিসের শিক্ষার্থীদের সঙ্গে মৌসুমী ফল নিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন এই কমিউনিটি প্লাটফর্ম। সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক সাজ্জাদ হোসেন সজীব সরকার বলেন, তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক) একটি অরাজনৈতিক সেবামূলক ব্যক্তি সকল সেচ্ছাসেবক কমিউনিটি প্লাটফর্ম। সকল প্রকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি সমাজের অসহায় দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সহযোগীতা হিসেবে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক) আগামীতেও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অসহায় দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাবে বলে জানান তাঁরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102