সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ভারত বাংলাদেশি ১১ নাগরিককে কারভোগের পর ফেরত পাঠাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্ট :

ভারতে অবৈধভাবে গিয়ে আটকের পর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১১ বাংলাদেশি নাগরিক। ভারতের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা। এরা হলেন- কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো. ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, আব্দুল মান্নান ও রুহুল আমিন।

গত ৮/৯ মাস আগে দালালের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন জানান, অবৈধ অনুপ্রবেশর দায়ে আটকের পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাভোগের পর নাগরিকত্ব যাচাই শেষে ওই বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ সময় চেকপোস্টে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102