বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে ঈদের ছুটিতে অফিস করবেন না… তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র!” কুমিল্লা হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহাপরিচালকের দরবার গ্রহণ ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান —মহাপরিচালক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: ——– আখতার হোসেন

উত্তরবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ হলেন যারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বগুড়ার গাবতলীর পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি সুলতানা। এর মানে হলো শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা—সবাই উত্তরাঞ্চলের। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে এবার ১৪টি শ্রেণিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮টি শ্রেণিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের পুরস্কার দিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

গত বছরের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’–এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী বিজয়ীদের ১৮টি শ্রেণিতে (বালক ও বালিকা) মোট ১০৮টি পুরস্কার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অনুযায়ী ৪২টি পুরস্কারসহ মোট ১৫০টি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাচ্ছে যথাক্রমে ৩০, ২৫ এবং ২০ হাজার টাকাসহ পদক ও সনদপত্র এবং ব্যক্তিপর্যায়ে সেরা স্থান অধিকারীরা পাচ্ছেন ৫০ হাজার টাকাসহ পদক ও সনদপত্র এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেরা স্থান অধিকারীরা পাচ্ছেন ৫০ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিপর্যায়ে অন্যদের মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার, শ্রেষ্ঠ পিটিআই ইনস্ট্রাক্টর রাজশাহী পিটিআইয়ের ইনস্ট্রাক্টর মো. কামরুজ্জামান, শ্রেষ্ঠ উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইনস্ট্রাক্টর নীলফামারীর ডিমলার ইনস্ট্রাক্টর মো. মাসুদ করিম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হবিগঞ্জের মাধবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ষাড়েরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইনাম উল্লাহ খান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা জামালপুর সদরের হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুর কুল্যা গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমান, শ্রেষ্ঠ কর্মচারী নোয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর মোহাম্মদ মহিন উদ্দিন।

এ ছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই নির্বাচিত হয়েছে রাজশাহী পিটিআই। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’–এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া ও তাঁদের অবদানের স্বীকৃতি প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা পদক দিয়ে আসছে। ১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102