সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

এম রোমানিয়া খুলনা :

২৬ বৈশাখ ০৯ মে ২০২৫

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে দ্বিতীয় দিনের আলোচনা সভা আজ (শুক্রবার) বিকেলে রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সাহিত্যকর্মের উৎস ও প্রেরণাস্থল এই সবুজ শ্যামল বাংলাদেশ। এ দেশের তৃণমূল মানুষ, নদী ও নদীতীরের প্রাকৃতিক সৌন্দর্য তার চিন্তা ও মননে যে নান্দনিক ভাব ও ভাষাশিল্প সৃষ্টি করেছিল সেটাই আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় অর্জন। তিনি শুধু বাংলার সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসেও চিরস্থায়ী হয়ে আছেন।

ফুলতলার দক্ষিণডিহি ও রূপসার পিঠাভোগের সঙ্গে কবিগুরুর গভীর আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যজগতে প্রকৃতি শুধুমাত্র পটভূমি নয়, বরং একটি স্বতন্ত্র চরিত্র হয়ে উঠেছে। তিনি বাংলার মাঠ-ঘাট, নদী, বৃক্ষ, ঋতু পরিবর্তন- এই সবকিছুকে হৃদয়ের গভীরতা থেকে অনুভব করেছেন এবং তা শিল্পরূপে প্রকাশ করেছেন। বাংলাদেশের পদ্মা, আত্রাই, চলনবিলের বুকে ঘুরতে ঘুরতে তিনি রচনা করেছেন অনেক গান। এ সৃষ্টি ছিল তাঁর প্রাণের আনন্দ। রবীন্দ্রনাথের প্রকৃতিচেতনা শুধু নান্দনিক নয়, তা মানবিক ও দার্শনিকও। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে যান প্রকৃতিকে ভালোবাসতে হলে তাকে আত্মার জায়গা থেকে ভালোবাসতে হবে। তাই রবীন্দ্রনাথকে কেবল সাহিত্যের পাঠ্যসূচিতে নয়, জীবনের পাঠ্যক্রমে গ্রহণ করতে হবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমীন। ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশের প্রকৃতি’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা কেন্দ্রের অধ্যাপক ড. মুহাম্মদ শাহজালাল। স্বাগত বক্তৃতা করেন ফুলতলার উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আগামীকাল ১০ মে বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102