সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিযোগিতা ৮ মে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

এম রোমানিয়া খুলনা :

২৩ বৈশাখ ০৬ মে ২০২৫

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৮ মে বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আবৃত্তি প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি, কবিতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ (১৬ লাইন), খ-বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বিচিত্র সাধ’ (২৪ লাইন) ও গ-বিভাগ সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি, কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বীর পুরুষ’ (৩২ লাইন)। রচনা প্রতিযোগিতা: খ-বিভাগ, চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর (অনধিক ৬০০ শব্দ) এবং গ-বিভাগ, সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ (অনধিক ৮০০ শব্দ) এর মধ্যে লিখতে হবে।

উল্লেখ্য, এ ‘ফোর’ সাইজের কাগজে স্বহস্তে লিখিত রচনা ৮ মে, ২০২৫ তারিখ বেলা ১১টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। লিখিত রচনার প্রথম পাতায় প্রতিযোগির নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও মোবাইল নম্বর লিখতে হবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশুদের প্রতিযোগিতা শুরুর ২০ মিনিট পূর্বে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে।

৮ মে বিকাল পাঁচটায় খুলনা জেলা শিশু একাডেমির কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102