শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

মো: সোহেল তালুকদার পটুয়াখালী :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যের ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত ।

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রাণবন্ত এ আয়োজনে দূরদূরান্ত থেকে আগত গবাদিপশু ও পোষাপ্রাণির চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি উপস্থিত খামারিদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন টিচিং ভেটেরিনারি চিফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মোঃ সেলিম আহাম্মদ, মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস এবং সহকারী অধ্যাপক ডা. এস এম হানিফ। চিকিৎসা কার্যক্রমে ভেটেরিনারি ডিসিপ্লিনের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও সরাসরি অংশগ্রহণ করে নিজেদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পায়।

চিফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মোঃ সেলিম আহাম্মদ বলেন, “শিক্ষার্থীরা এ ধরনের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ ও সেবামূলক মানসিকতা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।”

মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস বলেন, “খামারিদের কল্যাণে আমরা নিয়মিত এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
আয়োজকদের এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের মানবিক ও যোগ্য ভেটেরিনারিয়ান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। গবাদিপশু ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য এমন সেবামূলক কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা এ ধরনের ইতিবাচক উদ্যোগের সাথে রয়েছে এবং থাকবে।”

উল্লেখ্য, ক্যাম্পেইনের মাধ্যমে শতাধিক গবাদিপশু ও পোষাপ্রাণির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। খামারিদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ সুরক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা সৃষ্টি করা হয় এ মহতী আয়োজনে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102