সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ব্যাংককে বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২ এপ্রিল ব্যাংকক, থাইল্যান্ড

ব্যাংককে বিশ্ব চক্ষু সম্মেলনে সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধিতা নিরসন এবং চক্ষু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই ‘বিশ্ব চক্ষু সম্মেলন’ (ওয়ার্ল্ড সামিট ফর আই কেয়ার)।

৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলা এই বৈশ্বিক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের নেতৃত্বে বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দল‌ অংশ নেয়।

সম্মেলনে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মূল প্রবন্ধ (কি-নোট স্পিচ) উপস্থাপন করেন। বক্তব্যে তিনি আগামী দিনে বৈশ্বিক চক্ষু স্বাস্থ্যের টেকসই উন্নয়নে সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশে চক্ষু সেবার অগ্রগতি এবং বিশ্বজুড়ে এই খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

সম্মেলনের আয়োজক সংস্থা ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস’ (IAPB)।তারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর একটি শক্তিশালী ফোরাম।

উল্লেখ্য যে, ২০১৩ সালে এই সংস্থাটি ড. এম এ মুহিতকে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আই হেলথ হিরো’ হিসেবে নির্বাচিত করেছিল।

পেশাগত জীবনে একজন চক্ষু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত গত ২৫ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে অন্ধত্ব নির্মূলে কাজ করে যাচ্ছেন। সম্মেলনে তাঁর অংশগ্রহণ বৈশ্বিক চক্ষু স্বাস্থ্য নীতি নির্ধারণে বাংলাদেশের জোরালো অবস্থানকে আরও সুসংহত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102