রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

রূপগঞ্জে যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখমের ১০ দিন পর মৃত্যু ; আসামী ধরলো এলাকাবাসী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ থানা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের হিড়নালে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে শান্ত নামের এক যুবককে একা পেয়ে তার বাইক পুড়িয়ে, তাকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এঘঠনায় আসামীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী

এ ঘটনায় অভিযুক্ত হত্যাকারীদের মাঝে একজনকে আটক করে পুলিশে দিয়েছে নিহতের স্বজনরা। ২১ এপ্রিল সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত। এরআগে ১১ এপ্রিল শান্ত সরকারের উপর হামলা করে গুরুতর আহত করে যুবদল নেতা আসাদ ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

নিহতের চাচা ও মামলার বাদী সালাউদ্দিন সরকার জানান, পূর্বাচলে মাটি ক্রয় বিক্রয় ও ভাতের হোটেলের ব্যবসা পরিচালনা নিয়ে হিড়নালের তার ভাতিজা শান্ত’ সরকারের সাথে কথাকাটির জেরে একই গ্রামের ছবুর ফকিরের ছেলে আসাদ ফকির, নাঈম ফকির, রানা ফকির, বিল্লালের ছেলে রোকনউদ্দিন, মামুন, সিয়াম মোল্লা, পলখানের বাছির উদ্দিনের ছেলে শাহিন আকন্দ, কালনীর নয়ন সরকার, বাদল শিকদার, আতাউর, কাজী জয়নালসহ আরও ৭/৮ জন দেশীয় অস্ত্রসহ হামলা করে প্রথমে শান্ত সরকারের বাইক পুড়িয়ে দেয়। পরে তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থল পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত শান্তকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্যে রাজধানীর এভারকেয়ারে আইসিওতে ভর্তি রাখা হয়। এর ৮ দিন পর ২১ এপ্রিল সোমবার সকালে শান্ত মারা যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় সালাহউদ্দিন সরকার আরও জানান, শান্তকে গুরুত্বর আহত করার পর থানায় অভিযোগ ও মামলা নিতে গড়িমসি করায় আসামীরা পালিয়ে গেছে। এতে বিচারহীনতায় ভুগছি।

এগিয়ে শান্ত মারা যাওয়ার খবরে এলাকাবাসি আবিদ হাসান নামের এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102