সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

“ক্লুলেস সঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলার দুই দিনের মধ্যে অঙ্গাতনামা আসামি সনাক্ত ও ০৩ জন আসামি গ্রেফতার”

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

রংপুর নিজস্ব প্রতিনিধি: দিনাজপুর সদর থানা, জেলা- দিনাজপুর এক গৃহবধূর সেনাবাহিনীর সৈনিক পরিচয় প্রদানকারী অজ্ঞাতনামা ব্যক্তির সাথে মেসেঞ্জারে, ইমুতে কথাবার্তা হয়। গত ০৫/০৩/২০২৫ ইং তারিখ বাদীর নিকট গুচ্ছিত রাখা বাদীর স্বামী ১১,১০,০০০/- টাকা নিয়ে ঢাকা যাওয়ার সময় উক্ত নাম্বার ব্যবহারকারী অজ্ঞাতনামা ব্যক্তি বাদীকে বিবাহের প্রলোভন দিয়ে কৌশলে হারাগাছ থানাধীন ধুমেরকুঠি গ্রামে আসতে বলে এবং বাদীকে সাহেবগঞ্জ বাজার হইতে রিসিভ করে নিয়ে হারাগাছ থানাধীন ধূমেরকুঠি গ্রামস্থ মোছাঃ মাহেরা বেগম এর বাড়ির সাথে ভুট্রা ক্ষেতে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া উক্ত নাম্বার ব্যবহারকারী অজ্ঞাতনামা ব্যক্তি সহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিরা পালাক্রমে ধর্ষণ করে। বাদীর উক্ত রুপ এজাহারের প্রেক্ষিতে হারাগাছ থানার মামলা নং-১০, তাং-১৭/০৪/২০২৫ ইং ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(৩) তৎসহ পেনাল কোড ৩৭৯ ধারা রুজু হয়, পুলিশ অত্যন্ত আন্তরিকতা ও বুদ্ধিমত্তার সাথে তদন্তে দ্রুত জড়িতদের সনাক্ত করে এবং এসআই/ তৌহিদ রাজু এর নেতৃত্বে হারাগাছ থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ জেলা সদর মডেল থানা এলাকা হতে ঘটনায় জড়িত সন্দিগ্ধ ১। মোঃ শামীম হোসেন(২৩), থানা- ভুরুংগামারী, কুড়িগ্রাম, ২। মোঃ আজম আলী(১৯), থানা- হারাগাছ, মহানগর রংপুর কে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হতে ঘটনা সংশ্লিষ্ট ১টি মোবাইল ফোন জব্দ করে। উক্ত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিরামহীন অভিযানে আসামী ৩। মোঃ সিয়াম বাবু @ বানিয়া বাবু(২৬), থানা- হারাগাছ, মহানগর রংপুর কে নিজ বসত বাড়ি হতে গ্রেফতার করে,
গ্রেফতারকৃত সন্ধিগ্ধগণ কর্তৃক ঘটনার বিষয় পুলিশের নিকট সত্যতা স্বীকার করায় আসামীদের জবানবন্দি কাঃ বিঃ ১৬৪ ধারা মতে রেকর্ড করতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102