বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে ঈদের ছুটিতে অফিস করবেন না… তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র!” কুমিল্লা হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহাপরিচালকের দরবার গ্রহণ ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান —মহাপরিচালক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: ——– আখতার হোসেন

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাকিমপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার (৩০) কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান। গ্রেফতারকৃত অনিক (৩০) হাকিমপুর হিলি পৌরসভার ১ নং ওয়ার্ড চন্ডিপুর এলাকার নিশিত সরকার এর ছেলে। অনিক সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।

গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। উক্ত মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানার মামলা নং ০৭।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা, আমি ওসি মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে মামলার তদন্তকারী অফিসার থানার এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল সোমবার গভীর রাতে হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুন্ধিগ্ধ আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার কে তার নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102