বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে ঈদের ছুটিতে অফিস করবেন না… তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র!” কুমিল্লা হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহাপরিচালকের দরবার গ্রহণ ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান —মহাপরিচালক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: ——– আখতার হোসেন

হিলিতে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্ত করন, অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের হারিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাচারাল ইনভারমেন্ট ফর সোসাল ট্রেইন (Nest) ‘নেস্ট’ এর আয়োজনে জাইকা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে সকাল থেকে দিনব্যাপী এই বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজলা সহ অত্র এলাকার বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক নারী ও পুরুষ মানুষ চিকিৎসা সেবা গ্রহণের জন্য সেখানে উপস্থিত হয়েছেন। হাকিমপুর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর থেকে চিকিৎসা সেবা নিতে আসা একজন ব্যক্তি বলেন, আমার মা ও শাশুড়িকে নিয়ে এসেছি। ডাক্তার দেখালাম পরামর্শ দিয়েছেন, আমার মা এর চোখের নালী বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে বিনামূল্যে অপারেশন করা হবে। বিনামূল্যে সমাজের গরীব দুস্থ ও অসহায় মানুষের ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধের ব্যবস্থা করায় স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সানোয়ার হোসেন লেবু বলেন, নেস্ট এর আয়োজনে আজকের ফ্রি চক্ষু শিবির এখানে অত্র এলাকার অবহেলিত, গরীব দুস্থ ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা সহ ফ্রি ঔষধ দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট কে।
দিনাজপুর গাওসুল আযম এর (বিএনএসবিআই) প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী নেস্ট এর আয়োজনে দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের মেড়িকেল অফিসার ডাঃ ফাহমিদা নাজনীন নেতৃত্বে ৮ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্নয় করার কাজ করতেছি। পরবর্তিতে ছানি পড়া রোগীদের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সভাপতি মোঃ ফয়সাল খান ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মালেক জানান, নেস্ট সম্পূর্ণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অবহেলিত, নিপীড়িত, গরীব দুস্থ ও অসহায় মানুষের সেবা মূলক কাজ করায় আমাদের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা ও জাইকা ফাউন্ডেশন কানাডার অর্থায়নে আজকের এই চক্ষু শিবির এর আয়োজন করা হয়েছে। আজকে এখানে প্রায় ৫’শ রোগীর ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ, এবং ছানি পড়া রোগী বাছাই করা হয়েছে। আগামী সোমবার ছানীপড়া রোগীদের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। আমরা ছানী মুক্ত হাকিমপুর উপজেলা চাই।

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102