রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

সৃজনশীলতা ও পরিশীলিত সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে    -ধর্ম উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার(১৯ এপ্রিল ২০২৫):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
সৃজনশীলতা ও পরিশীলিত সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সৃজনশীল লেখনি, সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রে আলেমদেরকে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে হবে ।

আজ বিকালে চট্টগ্রামের হাটহাজারীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাবাড়ির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, কেবল ভাষাপ্রেম, নৈতিকতা ও সাহিত্যিক সৌন্দর্যবোধ নয়, বরং চিন্তার গভীরতা ও প্রকাশভঙ্গির সঠিকতা নিরূপণের ক্ষেত্রে আলেমরা নির্ভরযোগ্য হয়ে উঠেছে। সাহিত্য ও সংস্কৃতিতে আলেমদের এরূপ সংশ্লিষ্টতা তাদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

বাংলাবাড়ি’র কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ড. খালিদ বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের জাতিসত্তার প্রাণ। এই ভাষার স্বকীয়তা রক্ষা, বিশুদ্ধ চর্চা এবং শিল্প-সাহিত্যের সঠিক দিকনির্দেশনার জন্য বাংলাবাড়ি সংগঠনটির উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা ও সৃজনশীলতার জগতে আত্মপ্রকাশের জন্য অনেক তরুণ, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদেরকে প্রস্তুত করছে।

জামিয়া আহলিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালক মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় যাকাত বোর্ডের সদস্য মুফতি জসীমুদ্দীন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ কাওছার উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মনির, হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ ও আল-মানাহিল ওয়ালফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাবাড়ি বাংলা শুদ্ধ উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা শেখার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। বাংলাবাড়ি ফাউন্ডেশনের অধীনে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।প্রতিষ্ঠাবার্ষিকীতে এ প্রতিষ্ঠান লেখালেখি কর্মশালা, সংবর্ধনা, আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করে।

এর আগে উপদেষ্টা নূরানী ত’ তালিমুল কুরআন বোর্ড হাটহাজারীর প্রধান কেন্দ্রে একটি প্রশিক্ষণ কোর্স ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণ কোর্সে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102