সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান (২৬)কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।
গ্রেফতারকৃত মোঃ আবু রায়হান (২৬) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন এর ধাওয়ানশীপুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। আবু রায়হান আলিহাট ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি বলে জানান পুলিশ।

গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। উক্ত মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানার মামলা নং ০৭।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা, আমি ওসি মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে (উপস্থিতিতে)থানার এসআই সুমন মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল বুধবার ভোর রাতে আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুন্ধিগ্ধ আসামি নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হানকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102