বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডুতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ ….স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন” —প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ব্রাহ্মণবাড়িয়া ‎খাঁটিহাতা হাইওয়ে থানার ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা মেঘনায় হত্যা মামলার তদন্ত কর্মকর্তাএজাহারে উল্লেখিত ১৭ আসামির সবাই কারাগারে শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি —তথ্য প্রতিমন্ত্রী কুমিল্লা মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান অব্যাহতি, নতুন দায়িত্বে সালাহউদ্দিন সরকার গণ-অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদনে হস্তক্ষেপ চাইলেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা

মো: সুরুজ আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ সুরুজ আলী, রাজশাহী :

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জোঁকা বিলে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ তুলে তা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। এ বিষয়ে জেলা প্রশাসক ও বাগমারা ইউএনও বরাবর লিখিত আবেদন করেছেন তাঁরা।
আবেদনকারী তাহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাছিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ সরদার। তাঁর আবেদনে দাবি করা হয়েছে, জোঁকা বিলের ফসলি জমিতে রাতের আঁধারে পুকুর খনন করা হচ্ছে। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, স্থানীয় বাসিন্দারা পুকুর খননে বাধা দিতে গেলে তাঁদের গালিগালাজ করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে নিরাপত্তার শঙ্কায় তাঁরা কার্যকরভাবে প্রতিবাদ করতে পারছেন না।
লিখিত আবেদনে অভিযোগ করা হয়েছে, পুকুর খননের সঙ্গে মথুরাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবু বাশার, আব্দুল হালিম ও সোহেল রানা জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আবেদনকারীরা অবিলম্বে অবৈধ পুকুর খনন বন্ধ, ফসলি জমি সংরক্ষণ এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আরও কৃষিজমি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের কোনো সুযোগ নেই। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবৈধ খনন বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষিজমি সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আবেদন পেয়েছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102