রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি সোমবার সন্ধ্যা ৭টা ১০মিনিটে ইন্তেকাল করেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাবেক এই প্রধানমন্ত্রীর জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে, মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি।

কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন আব্দুল্লাহ আহমাদ বাদাবি। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়। সব ধরনের মেডিকেল প্রচেষ্টা সত্ত্বেও তাকে সুস্থ করে তোলা যায়নি। তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

উল্লেখ্য, আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ও প্রবীণ রাজনীতিক মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্দুল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102