সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মোঃ রবিউল ইসলাম :

মানব কল্যাণের প্রতীক হলো নব্বর্ষ। আনন্দঘন উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। অতীতের ভূলত্রুটি ভূলে নতুনের জয়গানে ব্যার্থতার গ্লানি মুছে দিয়ে সুখ-শান্তি ও সমৃদ্ধির কামনা করে উদযাপিত হয় বাংলা নববর্ষ। শোভাযাত্রা শুরুর পূর্বে জাতীয় সঙ্গিত এবং এসো হে বৈশাখ গানের মাধ্যমেই সারা দেশের ন্যায়, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে পালিত হলো আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ-১৪৩২ খ্রীঃ। পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রাটি সোমবার (১৪ এপ্রিল) সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়।

হরিণাকূণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান এঁর সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি), ঈশিতা আক্তার, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি), এম রউফ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাসান মাস্টার, সহ-সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক, তাইজাল আলী, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম টোটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হুদা রিপন, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।

জাকজমকপূর্ণভাবে নানা কর্মসূচীর মধ্যে ছিলো অসাম্প্রদায়িক চেতনায় চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ,লাঠি খেলার মতো উপভোগ্য, যা ছিলো নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102