বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে — খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ …ড. খলিলুর রহমান রমজান ও ঈদের তাৎপর্য: আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এক পূর্ণাঙ্গ দিশা ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান

বিজিবির মানবিক উদ্যোগ: রুমা ব্যাটালিয়ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১২ এপ্রিল ২০২৫

বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার অত্যন্ত গহীন এবং দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত দোপানীছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠির জন্য সুপেয় পানির ব্যবস্থাকল্পে ১০০০ ফুট পানির পাইপ বিতরণ করেছে বিজিবি।

গতকাল ১১ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধীনস্থ দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত দোপানীছড়া পাড়ার কারবারীর নিকট ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করেন। এসময় বিজিবির জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্গম দোপানিছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠি দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল।গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বিজিবি’র বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শনকালে স্থানীয় জনগোষ্ঠী তাদের সুপেয় পানির অভাবের কথা তুলে ধরেন এবং এ সমস্যা দুরীকরণের জন্য পাড়ার কারবারী সেক্টর কমান্ডারের নিকট ১০০০ ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন করেন। এসময় সেক্টর কমান্ডার সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ দুর্গম দোপানিছড়ার পাহাড়ী জনগোষ্ঠীর কাছে ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন জণকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের মানবিক ও জণকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102