রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

কানসাই (ওসাকা) , ১১ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ :

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সকালে জাপানের কানসাই এর ওসাকায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এক্সপো ২০২৫ এর বাংলাদেশ প্যাভিলিয়ন যৌথভাবে উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো: আব্দুর রহিম খান ও টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রহিম খান বলেন, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে রপ্তানি পণ্যের প্রদর্শন বিশ্বব্যাপী আমাদের দেশের ব্যাপক পরিচিতি এনে দিবে এবং আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতারা আরো বেশি আকৃষ্ট হবে।

প্যাভিলিয়ন উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে মোট আঠারোটি জোনে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্যের প্রদর্শন হবে।

পরে তাঁরা বাংলাদেশ প্যাভিলিয়নের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রস্তুতি কাজ সুচারুভাবে সম্পন্ন করায় সন্তুষ্টি প্রকাশ করেন।

ছয় মাস ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এক্সপোতে বিশ্বের ১৬৫ টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলোর ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য ওয়ার্ল্ড এক্সপো অপূর্ব সুযোগ তৈরি করতে সক্ষম হবে বলে আয়োজকরা ধারনা করছেন। আগামীকাল ওয়ার্ল্ড এক্সপো ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102