শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন সাভারে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে! জগতপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কলেজ সরকারিকরণের দাবিতে জোরালো আহ্বান, উন্নয়নের আশ্বাস

সাভারে ডিবির অভিযান ১টি তক্ষকসহ ৫ বন্যপ্রাণী ব্যবসায়ী গ্রেফতার!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:

​ঢাকা জেলার সাভারের আমিনবাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ১টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় বন্যপ্রাণী চোরাচালান ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জন তক্ষক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ​শনিবার (৪ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭:১৫ মিনিট সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ১. মোঃ মঞ্জুরুল হোসেন (৩৮), পিতা-মৃত নাজির আহম্মেদ, সাং-আসকোনা হাজী ক্যাম্প, দক্ষিণখান, ঢাকা। ২. মোঃ হযরত আলী রিপন (৩৯), পিতা-মৃত রহুল আমিন, সাং-আসকোনা হাজী ক্যাম্প, দক্ষিণখান, ঢাকা। ৩. মোঃ আঃ রহিম (৪২), পিতা-মৃত নুর আলম, সাং-শহিদ কুচিয়া, আনোয়ার, চট্টগ্রাম। (তার বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা রয়েছে)। ৪. মোঃ রায়হান আহম্মেদ রনি (৩৮), পিতা-মোঃ রমজান আলী, সাং-মোল্লারটেক, দক্ষিণখান, ঢাকা। ৫. মোঃ সাগর শেখ (৪০), পিতা-মৃত লিয়াকত শেখ, সাং-ফুলবাড়ি, বটিয়াঘাটা, খুলনা (বর্তমান ঠিকানা: মোহাম্মাদপুর চাঁদ উদ্যান, ঢাকা)।

​​অভিযান চলাকালে আসামিদের হেফাজত থেকে ধূসর রঙের ১৫ ইঞ্চি দৈর্ঘ্যবিশিষ্ট ১টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়, যা আইনত পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

​ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবসহ ডিবি পুলিশের সংগীয় অফিসার ও ফোর্স অংশ নেন।

​​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার পর আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বন্যপ্রাণী পাচার ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে ডিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102