শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন সাভারে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে! জগতপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কলেজ সরকারিকরণের দাবিতে জোরালো আহ্বান, উন্নয়নের আশ্বাস

তাহিরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মশিউর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক রোকন উদ্দিন, মশিউর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, জালাল উদ্দিন ও ফয়সাল আহমেদ, সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন,প্রণোদনার আওতায় উপজেলার প্রত্যন্ত এলাকার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং উপজেলার কৃষি খাত আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে আশা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিকবলেন, চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত জাতের বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষকেরা অধিক ফলন পাবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সহায়তা কৃষকদের রোপা আমন চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102