বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা মেঘনায় কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের অভূতপূর্ব অগ্রগতি: নিশ্চিত হচ্ছে নিরাপদ অভিবাসন কুমিল্লা মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: আদালতে সোপর্দ পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডি-এর যৌথ অঙ্গীকার প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন, শিক্ষামন্ত্রী হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার …স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুমিল্লা হোমনায় কৃষি জমি থেকে অবৈধপন্থায় মাটি কাটায় দুই ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা

কুমিল্লা মেঘনায় কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার মেঘনা উপজেলার মিজানগর কদমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (ভোররাত আনুমানিক ৪টার দিকে) সড়কের ওপর এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী মেঘনা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। পরে মোবাইলের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
নিহতের পরিচয় নিশ্চিত করেছেন তার বাবা-মা। নিহতের নাম মিম আক্তার (১৬)। তিনি মো. বাবুল মিয়া ও সুমি আক্তারের মেয়ে। তাদের বাড়ি ব্রাহ্মণচরণ, নওগাঁ, মেঘনা, কুমিল্লা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিম আক্তার বিবাহিত ছিলেন। তার স্বামীর বাড়ি ভবেরচর (লক্ষ্মীপুর গ্রাম), গজারিয়া, মুন্সিগঞ্জ। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার পথে এ মর্মান্তিক ঘটনার শিকার হন। মেঘনা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102