বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা মেঘনায় কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের অভূতপূর্ব অগ্রগতি: নিশ্চিত হচ্ছে নিরাপদ অভিবাসন কুমিল্লা মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: আদালতে সোপর্দ পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডি-এর যৌথ অঙ্গীকার প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন, শিক্ষামন্ত্রী হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার …স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুমিল্লা হোমনায় কৃষি জমি থেকে অবৈধপন্থায় মাটি কাটায় দুই ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা

কুমিল্লা মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: আদালতে সোপর্দ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার মেঘনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো: রিপন মিয়া (৫৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ জুন ২০২৬ তারিখে মেঘনা থানার ভাওরখোলা ইউনিয়নের আলগী (পূর্বপাড়া) এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আজ (১ জুলাই ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত রিপন মিয়া মেঘনা থানার ভাওরখোলা ইউপির আলগী (পূর্বপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রধান এবং মোসাম্মৎ তাজমহন বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জুন বিকেলে মেঘনা থানা পুলিশের একটি দল থানা এলাকায় মোবাইল ডিউটি পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আলগী বিলপাড় টু চন্দনপুরগামী আধা পাকা রাস্তা সংলগ্ন মমতাজ উদ্দিন প্রধানের বাড়িগামী কাঁচা রাস্তার সংযোগস্থলে রিপন মিয়া তার চায়ের দোকানে মাদকদ্রব্য বিক্রি করছে। সংবাদ পেয়ে মেঘনা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (নিঃ) মো: শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম বিকেল ৪:৫৫ ঘটিকায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় রিপন মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার চায়ের দোকানের ক্যাশ বক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মেঘনা থানায় ইতিপূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। তার বিরুদ্ধে ২০১২ সালের একটি এবং ২০২২ সালের আরেকটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে মেঘনা থানা এলাকায় উঠতি বয়সী যুবকদের নিকট গাঁজা বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে আসছিল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102