বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা মেঘনায় কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের অভূতপূর্ব অগ্রগতি: নিশ্চিত হচ্ছে নিরাপদ অভিবাসন কুমিল্লা মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: আদালতে সোপর্দ পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী জলবায়ু ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডি-এর যৌথ অঙ্গীকার প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন, শিক্ষামন্ত্রী হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার …স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুমিল্লা হোমনায় কৃষি জমি থেকে অবৈধপন্থায় মাটি কাটায় দুই ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা

কুমিল্লা হোমনায় কৃষি জমি থেকে অবৈধপন্থায় মাটি কাটায় দুই ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় অবৈধপন্থায় কৃষি জমি থেকে মাটি কেটে শ্রেণী পরিবর্তন করার অপরাধে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ওপারচর ও ছোট ঘাড়মোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ​সূত্রে জানা যায়, উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে ইসলাম মোহাম্মদ (৪৩) এবং ছোট ঘাড়মোড়া গ্রামের মো. জীবন মিয়ার ছেলে স্বপন (৪৬) প্রশাসনিক অনুমতি ছাড়াই নিজ নিজ এলাকায় কৃষি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন ও জায়গা ভরাট করছিলেন।

​এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে মাটি কাটার সত্যতা পান। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৭ ও ১৫ ধারা অনুযায়ী অপরাধ বিবেচনায় অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
​নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের জানান, কৃষি জমি রক্ষা এবং আইন অমান্য করে জমির শ্রেণী পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পঞ্চবটি থেকে ছয়ফুল্লাকান্দি রাস্তার পাশে মন্দিরের উত্তর পাশে সরকারী খাল ভরাট করে ফেললেও তেমন কোন আগ্রহ না দেখায় নানাহ জনে নানাহ কথা বলতে শোনা গেছে। সংবাদ সংগ্রহ সাংবাদিক এম এ কাশেম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102