বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পররাষ্ট্র সেবা একাডেমিতে সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রতিমন্ত্রী হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” *বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে ড. মাসুদ এমপি* হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জনাব ফারুক আহমেদ স্যারকে এপিবিএন স্কাউটস এর অভিনন্দন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়কউপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাটারা থানার হত্যাচেষ্টা মামলা, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখালো আদালত বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র

রাজশাহীর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বুধবার; ০১ জুলাই ২০২৬

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ, নিরাপদ, সবুজ এবং শিক্ষানগরী। রাজশাহীর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
আজ বুধবার (০১ জুলাই) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লক্ষ্য অর্জনে অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এই নীতির আলোকে আগামী দিনে ভালো মানুষের জন্য একটি নিরাপদ রাজশাহী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, আজ থেকে ৩৪ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রতিষ্ঠানটি সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, আরডিএ’র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূমিমন্ত্রীর নেতৃত্বে আরএমপি সদর দপ্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102