বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পররাষ্ট্র সেবা একাডেমিতে সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রতিমন্ত্রী হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” *বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে ড. মাসুদ এমপি* হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জনাব ফারুক আহমেদ স্যারকে এপিবিএন স্কাউটস এর অভিনন্দন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়কউপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাটারা থানার হত্যাচেষ্টা মামলা, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখালো আদালত বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র

*বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে ড. মাসুদ এমপি*

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

আগুনে পুড়ে মুহূর্তেই ছাঁই হয়ে গেছে জীবিকার অবলম্বন। দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানান ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায় প্রতিষ্ঠান ও এক বসতঘরের মালিক প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া প্রত্যেককে দুই বান ঢেউটিন এবং প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই প্রচেষ্টা খুবই সামান্য। তারপরও সান্ত্বনার অংশ হিসেবে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকব।”

তিনি আরও বলেন, “আমরা কাউকে দল-মত, ধর্মবর্ণ কিংবা জাতিগোষ্ঠীর বিভাজন করি না। এখানে হিন্দু ভাইয়ের দোকান আছে, মুসলিম ভাইয়ের দোকান আছে, অন্য দলের ভাইদের দোকানও আছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত—এটাই আমাদের কাছে মূল বিবেচ্য বিষয়।”

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে তারা যখন চরম অনিশ্চয়তায় ছিলেন, তখন জনপ্রতিনিধির এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102