রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতিসহ অনিয়ম নিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ করার জেরে সম্পাদক, বার্তা সম্পাদক সহ ৪ সাংবাদিক এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় মহানগরীর শিরোইল বাস টার্মিনাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে সংবাদপত্র তার স্বাধীনতা ভোগ করতে পারবে না। নেতৃবৃন্দ আরো বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে দেশের সকল সাংবাদিকদের পেশাদারীত্ব ও নিরাপত্তা প্রদান করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন সহ্য করা হবে না। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলা নিউজের রাজশাহী প্রতিনিধি তোফায়েল আহমেদ, গ্রীন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রায়হান হোসেন, অগ্রযাত্রা প্রতিদিনের রাজশাহী ব্যুরো মোস্তাফিজুর রহমান জীবন, পুঠিয়া প্রেসক্লাবের কোষাধক্ষ্য শাহাদত হোসাইন, দূর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোটার জাকির হোসেন বাবলু, প্রতিদিনের বাংলাদেশ ইমাম হোসাইন, মনির দুর্গাপুর প্রতিনিধি, অগ্রযাত্রা প্রতিদিনের বাগমারা প্রতিনিধি মিজানুর রহমান, দর্পন টেলিভিশনের জেলা প্রতিনিধি আকাশ, দূর্গাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সকালের শিরোনাম দূর্গাপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম, দূর্গাপুর সাংবাদিক সমাজের অর্থ বিষয়ক সম্পাদক ও নবকন্ঠ দূর্গাপুর প্রতিনিধি আল আমিন, ইমন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102