বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে ঈদের ছুটিতে অফিস করবেন না… তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র!” কুমিল্লা হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহাপরিচালকের দরবার গ্রহণ ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান —মহাপরিচালক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: ——– আখতার হোসেন

জামাতার আগুনে দগ্ধ শাশুড়ি মারা গেলেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুরে জামাতার দেয়া আগুনে দগ্ধ শাশুড়ি মারা গেলেন। ঘটনার ৬দিন পর বুলি বেগম মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সাথে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাতা মেহেদুল তুচ্ছ কারণে শ্বশুর বাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত ছিল। গত ২ এপ্রিল (বুধবার) সকালে জামাতা মেহেদুল তার শাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তার উপর ডেকে নিয়ে শাশুড়ি বুলি বেগমের (৫৫) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বুলি বেগমের সর্বাঙ্গ আগুনে ঝলসে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ণ ইউনিটে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর তিনি মৃত্যু বরণ করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুলি বেগমের মৃত্যু ঘটেছে। ঘটনার পরপরই (২ এপ্রিল) থানায় মামলা করা হয়েছে এবং জামাতা মেহেদুলকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102