সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশ-কোরিয়া সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে — বাণিজ্য মন্ত্রীখন্দকার আব্দুল মুক্তাদির রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা করতে অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান হাইয়েজ গাড়ীসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ মানবাধিকারের সর্বোচ্চ লংঘন করা হয়েছে জিয়া পরিবারের প্রতি —সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সাথে আজ অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল এডুকেশনের এসিস্ট্যান্ট মিনিস্টার জুলিয়ান হিল সৌজন্য সাক্ষাৎ করেন ইউএন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন কোহিনূর হত্যার বিচার হবেই, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার নিখোঁজের কয়েক ঘণ্টাপর মিলল মৃদুলার সন্ধান টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার ২৩ শে মে ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী শহর শিক্ষার জন্য একটি গর্বের স্থান এবং শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং এই উপমহাদেশেই শিক্ষার প্রসারে রাজশাহীর নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়।

তিনি আজ (২৩ মে) বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষকরাই পারেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ফিরিয়ে আনতে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে । শিশুদের সফলতার পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য । তিনি শিক্ষকদের দায়িত্বকে একজন কুমারের কাজের সাথে তুলনা করেন, যারা মাটি দিয়ে তিলে তিলে একটি সুন্দর রূপ তৈরি করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
মন্ত্রী আরও বলেন, রাজশাহীতে আরও শিল্প এলাকা, বড় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে । তিনি শহরটিকে সুন্দর, শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক মো. হায়াতুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে কিণ্ডার গার্টেনের শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা অংশগ্রহণ করেন।
পরে ভূমিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102