সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

যশোর, ১৭ মে, ২০২৬

যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। সরকারি সফরের অংশ হিসেবে তিনি আজ জেলা শিল্পকলা একাডেমি, যশোর এবং ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী মহোদয় প্রতিষ্ঠান দুটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি, পাণ্ডুলিপি ও গ্রন্থসম্ভার পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এগুলোকে জাতির ইতিহাস ও জ্ঞানচর্চার অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন।
পরে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী মহোদয়। সভায় বক্তারা প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁরা সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিকায়ন এবং ঐতিহ্য সংরক্ষণে সরকারের কার্যকর সহায়তা কামনা করেন।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী বলেন,
যশোর বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ। এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য কেবল স্থানীয় নয়, এটি জাতীয় গৌরবের অংশ। এই ঐতিহ্যকে সংরক্ষণ, বিকাশ এবং বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন,
প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী মহোদয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও চ্যালেঞ্জ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, দুষ্প্রাপ্য সংগ্রহ সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা আশা প্রকাশ করেন, মাননীয় সংস্কৃতি মন্ত্রীর এই সফর যশোরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102