আলী আহসান রবি :
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রায়হান (১৯) ও ২। মোঃ রাব্বি (২৫)।
সোমবার (১১ মে) রাত আনুমানিক ৭:৩৫ ঘটিকায় পল্লবী থানাধীন সেকশন-১২ ব্লক-ই বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১২ ব্লক-ই এলাকার বালুর মাঠ বস্তিতে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রায়হান ও রাব্বিকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর পল্লবী এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।