আলী আহসান রবি :
বুধবার: ১৩ মে ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষার উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের মানোন্নয়ন করতে হবে।
আজ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT) তে IUT Excellence Award Ceremony 2026 এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে আইইউটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু দেশে নয় সারাবিশ্বেই সাফল্যের দৃষ্টান্ত রাখছেন। ভবিষ্যতে তাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আরও সাফল্য দেখাতে হবে।
এ সময় তিনি, আইইউটি ক্যাম্পাসে সৌরশক্তি ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে IUT এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর ড. Hissein Araby Nour বক্তব্য রাখেন। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং IUT এর রেজিস্ট্রার Dr. Mwebesa Umar শুভেচ্ছা বক্তব্য রাখেন
ব্যক্তিগত ও দলগত ১১ টি ক্যাটাগরিতে ১২৩ জন শিক্ষক-শিক্ষার্থী এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। শিক্ষামন্ত্রী অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সনদ তুলে দেন।